মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:২৬

দাম বাড়ছে পেঁয়াজের বাজার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : প্রতিকেজি পেঁয়াজ সকালে বিক্রি হচ্ছিল ৮৭ টাকায়, বিকেলে সেটি বেড়ে ৯০ টাকায় উন্নীত হয়েছে খাতুনগঞ্জের পাইকারি বাজারে। এখন বাজার পুরোটাই সামাল দিচ্ছে দেশি পেঁয়াজ। ফলে মোকাম থেকে আসা পেঁয়াজই একমাত্র সম্বল। বিকল্প না থাকায় সকাল-বিকেল দাম বাড়ছে পেঁয়াজের।
আড়তদারদের শঙ্কা, এই অবস্থা অব্যাহত থাকলে কয়েক দিনের মধ্যেই আড়তেই পেঁয়াজ ১০০ টাকা ছাড়িয়ে যাবে। আর খুচরা বাজারে সেটি এরই মধ্যে ১০০ টাকা ছাড়িয়েছে। কয়েক দিনের মধ্যেই কেজি ১৩০ টাকা ছাড়াবে।