মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:২৬

এক কিশোরের মৃত্যু ছাদ থেকে পড়ে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : একটি ভবনের ছাদে গাছে পানি দিতে গিয়ে নিচে পড়ে ঢাকা রাজধানীর উত্তর বাড্ডা গোপীপাড়া এলাকায় তাসিন (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ শনিবার (২৭ মে) সকাল পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
তাসিন মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার চাষিরি গ্রামের মো. বাবুলের ছেল। তার বাবা-মা উত্তর বাড্ডা গোপীপাড়ার একটি বাড়ির দ্বিতীয় তলায় ভাড়া থাকতেন।
অনলাইনে ডেলিভারিম্যানের কাজ করত তাসিন।
তাকে হাসপাতালে নিয়ে যাওয়া মামা আনোয়ার হোসেন জানান, তাদের বাসার ছাদে বেশ কয়েকটি গাছ রয়েছে। সেই গাছে নিয়মিত পানি দিত তাসিন। সকালে পানি দেওয়ার জন্য ছাদে যায় তাসিন।
এর কিছুক্ষণ পর শুনতে পান, তাসিন ছাদ থেকে নিচে পড়ে গেছে। রক্তাক্ত অবস্থায় বাড়ির নিচ থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।
সত্যতা নিশ্চিত করে ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।