শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:৩৭

খুন হয়েছে এক ব্যবসায়ী।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : রংপুরের পীরগাছায় স্ত্রীর সঙ্গে পরকীয়ার জেরে ব্যবসায়ী দেলোয়ার হোসেনকে হত্যা করা হয় বলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মূল অভিযুক্ত ফারুক হোসেন।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রংপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিচারক জনাব, মো. আবু হেনা সিদ্দিকী আসামির জবানবন্দি গ্রহণ করেন। এসব তথ্য নিশ্চিত করেছেন রংপুর জেলার সহকারী পুলিশ সুপার (সি সার্কেল) জনাব, আশরাফুল আলম পলাশ।