মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৬:৫৩

পুলিশ ৭২ ঘণ্টার বেশি হলে যেন ধর্ষণ মামলা না নেয়।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭-এর বিচারক বেগম মোছা. কামরুন্নাহার বৃহস্পতিবার পুলিশের জন্য বিশেষ বার্তা দিয়েছেন এবং তিনি বলেছেন, ধর্ষণের ৭২ ঘণ্টার বেশি সময় পেরিয়ে গেলে, কেউ যদি মামলা করতে যায়, তাহলে পুলিশ যেন মামলা না নেয়।
তিনি বলেন, রাজধানীর বনানীর রেইনট্রি হোটেলে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে ধর্ষণ করা হয়েছে এবং তার মামলা হয়েছে আর এই মামলাটি ৯৩ দিন ট্রায়ালে সময় নিয়েছে। এই সময়ে অন্যান্য অনেক মামলার বিচার করা সম্ভব হত। এই মামলায় দুইজন ভিকটিম তারা স্বেচ্ছায় হোটেলে গিয়েছে। সেখানে গিয়ে সুইমিং করেছেন। ঘটনার ৩৮ দিন পর তারা বললেন, আমরা ধর্ষণের শিকার হয়েছি। এই মামলাটি একটি অহেতুক মামলা। এই অহেতুক মামলায় রাষ্ট্রের অনেক সময় অপচয় হয়েছে।
তিনি আরও বলেন, রাষ্ট্রপক্ষ এই মামলায় অভিযোগ প্রমাণ করতে পারেনি। পুলিশ অহেতুক মামলাটি গ্রহণ করেছে এবং পরবর্তীতে ট্রায়ালে পাঠিয়ে বিচার বিভাগের অযথা সময় নষ্ট করেছে।