শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:৪৭

ছুরিকাঘাতে এক ব্যবসায়ীর মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দুই মেম্বার পদপ্রার্থীর সমর্থকদের সংঘর্ষে শফি উদ্দিন নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে আর এই ঘটনা চট্টগ্রামের ফটিকছড়ির লেলাং ইউনিয়নে। এ সময় দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। তাদেরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গোপালঘাটা আনন্দবাজার এলাকায় বৃহস্পতিবার দুপুরে এই ঘটনা ঘটে।
নিহত শফি উদ্দিনের বাড়ি গোপালঘাটায়।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ওই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দুই মেম্বার পদপ্রার্থীর সমর্থকের সংঘর্ষে ছুরিকাঘাতে মো. শফি উদ্দিন নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে আমাদের টিম গেছে।