ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : জব্বার মীরের পৈত্রিক জমি দখল করে প্রতিপক্ষরা জোড়পূর্বক গাছের চারা রোপন করেন পটুয়াখালীর বাউফল কাশীপুরে। জব্বার মীর বাধা দিতে গেলে তাদেরকে পিটিয়ে ও কুপিয়ে জখম করেন প্রতিপক্ষরা।
ঘটনাটি ঘটে আদাবাড়িয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড কাশীপুর মীরা বাড়িতে। জব্বার মীর ও ফজলু মীর তাদের দুজনের মধ্যে দীর্ঘ এক বছর ধরে জমি নিয়ে বিরোধ চলছে। স্থানীয়ভাবে কয়েকবার সালিশ মিমাংশা ও হয়েছে।
গত ৭ইং নভেম্বর বিকালে জোড় পূর্বক জব্বার মীরের পৈত্রিক জমির চারা উঠিয়ে ফেলে প্রতিপক্ষরা। জব্বার মীর বাধা দেয়াতে ১০/১২ জন উত্তেজিত হয়ে রেজাউল করিম মীর কে,মারধর করে রেজাউলের বাবা জব্বার মীর ডাক চিৎকার শুনে ইব্রাহীম মীর (৩২), ফারুক মীর (৩০), মিজান (৩৫)রফিক(৩৮) রব মীর(৫৫) ছুটে আসলে তাদেরকে ও মারধর করে এবং ধারাল দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে।
এ বিষয় ৩নং ওয়ার্ডের মেম্বার সংবাদ মাধ্যমকে জানান ঘটনা সত্য আমি সব শুনেছি, আমি হাসপাতালে গিয়েছিলাম।
ওসি জনাব, আল মামুন বলেন এ ঘটনায় মামলা হয়েছে, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
“এম.সাইদুর রহমান সংবাদদাতা বাউফল”