রবিবার, ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:৪৮

সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলির পর তিন জন গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : রোহিঙ্গা ক্যাম্পের পাশের পাহাড়ে অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে র‍্যাব আর এই ঘটনা কক্সবাজারের উখিয়ায়। সেখানে অভিযানে গিয়ে রোহিঙ্গা সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলির পর ১০টি আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামসহ তিন রোহিঙ্গাকে আটক করা হয়েছে।
আজ সোমবার (৮ নভেম্বর) ভোরে কুতুপালং রোহিঙ্গা শিবিরের এক্স-৪ শিবিরের গহীন পাহাড়ে এ অভিযান পরিচালনা করা হয়।
আটকরা হলেন কুতুপালং ক্যাম্প সি-১ জি ব্লকের মৃত আজিজুর রহমানের ছেলে বাইতুল্লাহ (১৯), তার ভাই হাবিব উল্লাহ (৩২) ও একই ক্যাম্পের জি ব্লকের জাহিদ হোসেনের ছেলে মোহাম্মদ হাছুন (২৪)।
র‍্যাব-১৫ অধিনায়ক লে. কর্নেল জনাব, খায়েরুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।