মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৬:৩৭

ঝুলন্ত গলায় ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ঘরের সিলিংয়ে রশিতে ঝুলছে গলায় ফাঁস দেওয়া স্বামীর মরদেহ এবং বিছানায় পড়ে আছে স্ত্রী রোজিনা আক্তার আর ৯ বছরের মেয়ে সুমাইয়ার নিথর দেহ। এ ঘটনা ঘটেছে সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায়। পুলিশের প্রাথমিক ধারণা, পারিবারিক কলহের জেরে স্ত্রী রোজিনা (২৬) ও মেয়ে সুমাইয়াকে শ্বাসরোধে হত্যার পর আত্মহত্যা করেছেন রোজিনার স্বামী সবুর মিয়া (৩০)।
শনিবার (৬ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে জামগড়া বটতলা এলাকার ফজর আলীর মালিকানাধীন টিনসেট বাড়ির একটি কক্ষ থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। রোজিনা ও সবুরের বাড়ি কুড়িগ্রাম জেলা ফুলবাড়ি থানার চরগোরুক মন্ডল গ্রামে। রোজিনা একটি পোশাক কারখানা চাকরি করতেন ও সবুর অটোরিকশা চালক ছিলেন। মেয়ে সুমাইয়া স্থানীয় একটি মাদরাসায় পড়ত।