মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৬:৩৭

শীঘ্রই এয়ার অ্যাস্ট্রা নামে আসছে বেসরকারি এয়ারলাইনস।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : এয়ার অ্যাস্ট্রা নামে বেসরকারি এয়ারলাইনসকে অনুমোদন দিয়েছে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। গতকাল বৃহস্পতিবার বেবিচক থেকে অনাপত্তি সনদ (এনওসি) পাওয়ার কথা জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইমরান আসিফ।
তিনি জানান, গত ২১ সেপ্টেম্বর বেবিচকের কাছে এয়ারলাইনস প্রতিষ্ঠান হিসেবে তালিকাভুক্তি এবং ফ্লাইট পরিচালনার আবেদন জমা দেওয়া হয়। পরবর্তী প্রক্রিয়া হিসেবে এয়ার অপারেটর সার্টিফিকেটের (এওসি) জন্য আবেদন করা হবে। সব অনুমোদন ও প্রক্রিয়া শেষ হলে ২০২২ সালের ফেব্রুয়ারিতে অপারেশন শুরু করতে চায় ‘এয়ার অ্যাস্ট্রা’।
তিনি আরো বলেন, প্রাথমিকভাবে অভ্যন্তরীণ রুটে চারটি এটিআর ৭২-৬০০ মডেলের এয়ারক্রাফট নিয়ে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা আছে।