সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:৩৮

আচরণ বিধিমালা প্রতিপালনে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভ্রাম্যমান আদালত পরিচালনা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ২ নভেম্বর মঙ্গলবার বিকালে ফরিদপুরের নগরকান্দার উপজেলায় লস্করদিয়া ও ডাঙ্গী ইউনিয়নে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় লস্করদিয়া ইউনিয়ন এর লস্করদিয়া বাজার, গোড়াইল বাজারে চেয়ারম্যান পদপ্রার্থী এস্কান্দার মাতুব্বর এর নির্বাচনী ক্যাম্পের আলোকসজ্জা বন্ধ করে দেওয়া হয়। একই ইউনিয়নের বিন্নাতলী বাজারের সদস্য প্রার্থী হিরু ফকির ও জনাব আবদুস সালাম নান্নু মিয়ার এবং ডাঙ্গী ইউনিয়নের ভবুকদিয়া বাজারে চেয়ারম্যান প্রার্থী কাজী আবুল কালাম এর নির্বাচনী ক্যাম্পে সাটানো আঠা দিয়ে লাগানো নির্বাচনী পোস্টার অপসারণ করা হয়। এসময় সকলকে ইউনিয়ন পরিষদ নির্বাচনী আচরণ বিধিমালা ২০১৬ মেনে সকলকে প্রচারণা চালানোর জন্য নির্দেশ প্রদান করা হয়। মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন জনাব, এন.এম. আবদুল্লাহ-আল-মামুন,
সহকারী কমিশনার (ভূমি) এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, নগরকান্দা ফরিদপুর। অভিযানে সহযোগিতায় করেন নগরকান্দা থানা পুলিশ।
“মিজানুর রহমান সংবাদদাতা নগরকান্দা (ফরিদপুর)”