ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ফরিদপুর নগরকান্দায় আসন্ন ১১ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ১ নভেম্বর সোমবার বিকাল ৩ টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার জনাব, জেতীপ্রু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন ফরিদপুর জেলাপ্রশাসক জনাব, অতুল সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর পুলিশ সুপার জনাব, আলিমুজ্জামান বিপিএম-সেবা,সিনিয়র জেলা নির্বাচন অফিসার জনাব, মোহাম্মদ হাবিবুর রহমান, নগরকান্দা সহকারী পুলিশ সুপার জনাব, সুমিনুর রহমান,নগরকান্দা থানা অফিসার ইনচার্জ সেলিম রেজা বিপ্লব, নগরকান্দা উপজেলা সহকারী কমিশনার ভুমি এন, এম, আবদুল্লাহ আল মামুন,নগরকান্দা নির্বাচন অফিসার মোঃ লিটন মিয়া,রিটার্নিং কর্মকর্তা তাপস সাখারী,তানবির আক্তার সহ উপজেলার ৯ টি ইউনিয়নের প্রার্থীগন।
এসময় পুলিশ সুপার জনাব, আলিমুজ্জামান প্রার্থীদের উদ্দেশ্য করে বলেন আপনারা নিশ্চিত থাকতে পারেন আমাদের উপর আস্তা রাখুন একটি সচ্ছ নিরপেক্ষ নির্বাচন উপহার দিব এবং কোন প্রকার অন্যায় অপরাধ বরদাস্ত করা হবে না।
“মিজানুর রহমান সংবাদদাতা নগরকান্দা (ফরিদপুর)”