শুক্রবার, ২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, রাত ২:২৫

পাওনাদার পাওনা টাকা পেতে মৃত ব্যক্তির মরদেহ আটকে দিলো।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বাবার মরদেহ আটকে দিয়েছেন পাওনাদার,ছেলের টাকা পরিশোধে ব্যর্থ হওয়ায়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ঘটনাটি ঘটেছে মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামে।
জানা গেছে, মেহেরপুর সদর উপজেলা পিরোজপুর গ্রামের ইউনুস আলীর ছেলে ইয়ারুল ইসলাম বিদেশে যাওয়ার জন্য চলতি বছরের মার্চ মাসে একই গ্রামের সিরাজের ছেলে সাহাবুলকে ৭ লাখ ৮০ হাজার টাকা প্রদান করেন।
করোনার কারণে সাহাবুল ইসলাম ইয়ারুল ইসলামকে বিদেশে পাঠাতে ব্যর্থ হন। পরে ইয়ারুল তার প্রদত্ত টাকা ফেরত চান।
সম্প্রতি ওই টাকার জন্য শাহাবুলের বাবা সিরাজ উদ্দিন পাওনাদার ইয়ারুল ইসলামের নামে তার একটি জমি এগ্রিমেন্ট করে দেন। সম্প্রতি ওই জমি সিরাজ উদ্দিন তার এক নাতির নামে রেজিস্ট্রি করে দেন।
শুক্রবার দুপুরের দিকে সিরাজ উদ্দিন আকস্মিক মারা যান। আসরের নামাজের পর সিরাজের মরদেহ দাফনের প্রস্তুতি গ্রহণ করার পরপরই ইয়ারুলের নেতৃত্বে তার লোকজন সিরাজের মরদেহ আটকে দেয়। এই ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়।