রবিবার, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৪:৪১

পোশাকশিল্প চতুর্মুখী সংকটে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : চলতি অর্থবছরের বৈশ্বিক সংকটে পোশাক রপ্তানি এবং রপ্তানি কমতে শুরু করে তৈরি পোশাক। মধ্যপ্রাচ্যের যুদ্ধ যেন মড়ার ওপর খাঁড়ার ঘা হয়ে দেখা দিয়েছে এই শিল্পে। ক্রেতাদের কাছ থেকে ফরমায়েশ কমার পাশাপাশি মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে জাহাজ ও কনটেইনার ভাড়া বেড়ে গেছে। তার ওপর দেশে বেড়েছে পরিবহন ব্যয় ও বিদ্যুতের লোডশেডিং। সবমিলিয়ে চতুর্মুখী সংকটে পড়েছে দেশের তৈরি পোশাকশিল্প। এই অবস্থা চলতে থাকলে অধিকাংশ পোশাক কারখানা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করছে বিজিএমইএ।