শনিবার, ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৮:২৯

হকারদের সঠিক পুনর্বাসন চাওয়া।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ব্যস্ততম সড়ক ও ফুটপাত ঢাকা রাজধানীতে পথচারীদের জন্য উন্মুক্ত করতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এবং দুই সিটি করপোরেশন সাঁড়াশি অভিযানে নেমেছে। গত বুধবার থেকে শুরু হয় অভিযান, তা চলে গত রবিবার পর্যন্ত। ঢাকা রাজধানীর গুলিস্তান, নিউমার্কেট ও সায়েন্সল্যাব এলাকার ফুটপাত ও সড়কের দখলমুক্তি ঘটেছে। তাতে অনেকটা স্বস্তি ফিরেছে জনজীবনে।
তবে নাগরিক এই স্বস্তির পেছনেই দীর্ঘশ্বাস ফেলছেন প্রায় তিন লাখ হকার। তাঁদের জীবন-জীবিকা টিকে আছে এই ফুটপাত ঘিরেই। অতীতেও বহুবার উচ্ছেদ করা হয়েছে, কিন্তু বিকল্প ব্যবস্থা বা পুনর্বাসন না থাকায় কয়েক ঘণ্টার ব্যবধানেই ফুটপাত ফিরে গেছে হকারদের দখলে।
নগর বিশেষজ্ঞরা বলছেন, কেবল উচ্ছেদই স্থায়ী সমাধান নয়, বরং হকারদের ডিজিটাল ডেটা বেইসের আওতায় এনে পরিত্যক্ত সরকারি জমিতে ‘হলিডে মার্কেট’ বা ‘স্টিল অবকাঠামো’র স্থায়ী মার্কেট নির্মাণ করে দেওয়া যায়।
বাংলাদেশ হকার্স ফেডারেশনের (রেজি: বি-২১৫৯) সভাপতি এম এ কাশেম বলেন, হকারদের সঠিক পুনর্বাসন সবাই চায়। কিন্তু পুনর্বাসন ছাড়াই হকার উচ্ছেদ হলে এরা পরিবার নিয়ে চলবে কিভাবে? আগে আমরা দেখেছি, অনেক জায়গায় পুনর্বাসনের কথা বলা হলেও ভিবিন্ন সময়ে মেয়ররা এসে বিভিন্ন উদ্যোগ নিয়ে বাস্তবায়নের কাজ শুরু করার আগেই তাঁদের মেয়াদ শেষ হয়েছে। হকারদের আর নিশ্চিত আয়ের পথ তৈরি হয় না।
তাই আগে হকারদের পুনর্বাসন করতে হবে।