ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পুলিশের বিশেষ অভিযানে বগুড়ার নন্দীগ্রামে প্রায় ২৬ লাখ টাকা মূল্যের জাল সরকারি রাজস্ব স্ট্যাম্প (ব্যান্ডরোল) উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছেন পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, তারিকুল ইসলাম।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, রংপুর জেলার কাউনিয়া থানার সারাই পোদ্দারপাড়া গ্রামের মো. শামীম হোসেন (৪৫) এবং রংপুর সদর থানার কসাইতুলি এলাকার মো. রাকিব হোসেন (৩০)।
নন্দীগ্রাম থানার ওসি জনাব, তারিকুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তার দুই আসামিকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।