রবিবার, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:২৮

কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আড়াই কোটি টাকার ভারতীয় পণ্য হবিগঞ্জে জব্দ করা হয়েছে। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় অবৈধ ঔষধ, মেহেদী, মদ ও চোরাচালেন ব্যবহৃত ট্রাক। এসব পণ্য সংশ্লিষ্ট মাদক নিয়ন্ত্রণ ও কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
শনিবার (২৮ মার্চ) দিনভর পৃথক স্থানে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করেন বিজিবি।
বিজিবি’র লে. কর্নেল জনাব, তানজিলুর রহমান বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়েছে এবং আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।