ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বিশেষ অভিযান পরিচালনা করেছেন পুলিশ, ঢাকা গাজীপুরের টঙ্গীর দুই বস্তিতে এ অভিযান পরিচালনা হয়েছে। এ সময় ছিনতাই ও মাদককারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানের সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্রও জব্দ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১২ মার্চ) টঙ্গী পূর্ব থানার পুলিশের একটি দল টঙ্গীর এরশাদনগর বস্তি ও ব্যাংক মাঠ বস্তিতে অভিযান পরিচালনা করেন। এ সময় ছিনতাই ও মাদককারবারে জড়িত সন্দেহে বিভিন্ন বাড়িতে তল্লাশি চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
টঙ্গী পূর্ব থানার ওসি জনাব, মেহেদী হাসান বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদেরকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।