রবিবার, ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:০০

দাম নিয়ন্ত্রণে রমজানে নানা উদ্যোগ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রমজানে নানা উদ্যোগের পাশাপাশি বাজার মনিটরিংয়ের ব্যবস্থা জোরদার করেছেন নতুন সরকার। সারা দেশে ভোক্তা অধিকার ও জেলা প্রশাসনের উদ্যোগে বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। দায়িত্ব গ্রহণের পর প্রথম দিনে রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার আহ্বান জানিয়ে ব্যবসায়ীদের প্রতি প্রধানমন্ত্রী জনাব, তারেক রহমান বলেন, রমজানের পবিত্রতা রক্ষার স্বার্থে রমজানকে ব্যবসায় মুনাফা লাভের মাস হিসেবে পরিগণিত করবেন না। দ্রব্যমূল্য যাতে সাধারণ মানুষের নাগালের বাইরে না যায়, এ ব্যাপারে সতর্কতা অবলম্বন করুন।