শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:৩২

অবৈধ অস্ত্র উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আগামীকাল বৃহস্পতিবার শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট। নির্বাচন ঘিরে সীমান্তবর্তী জেলা যশোরের ছয়টি আসনে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে সীমান্ত ও জেলা-উপজেলার বিভিন্ন এলাকা থেকে দফায় দফায় অভিযান চালিয়ে বিপুল অস্ত্র, গুলি ও বিস্ফোরক দ্রব্য উদ্ধারের পরও ভোটারদের আতঙ্ক কাটেনি।
যদিও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা বলছেন, নির্বাচন অবাধ সুষ্ঠু করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। কঠোর নজরদারিতে বিপুল পরিমাণ অস্ত্র-গুলি, বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। ভয় নয়, ভোটের মাঠে স্বস্তি আসবে। ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট দিয়ে বাড়ি ফিরতে পারেন, সেই ব্যবস্থা নেওয়া হয়েছে।
পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানা গেছে, গত সোমবার রাতে শার্শা উপজেলার সীমান্তবর্তী গ্রাম কায়বা থেকে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করা হয়। আগের দিন রোববার অভয়নগর উপজেলা চলিশিয়া ইউনিয়নের একটি বাড়ি থেকে পেট্রলবোমা, চায়নিজ কুড়ালসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করেন সেনাবাহিনীর সদস্যরা।