রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:৩৮

ভুটানের প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, জাতীয় স্মৃতিসৌধে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পুষ্পস্তবক অর্পণ করে ঢাকা রাজধানীর সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে।
স্মৃতিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি।
এ সময় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম প্রদান করে এবং বিউগলে করুণ সুর বেজে ওঠে।
এর আগে সকাল ৮টার দিকে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে তিন দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় আসেন। বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. জনাব, মুহাম্মদ ইউনূস ভুটানের প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। সেইসঙ্গে দেয়া হয় গার্ড অব অনার।