ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দুই পক্ষের সংঘর্ষে মুন্সীগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইজন নিহত হওয়ার ঘটনায় এজাহারনামীয় আসামি জিয়া সরদারকে (৫৩) গ্রেফতার করেছেন র্যাব-১১।
বুধবার বিকালের দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার নৈর পুকুরপাড় ঈদগাঁ সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র্যাব-১১, সিপিসি-১–এর একটি দল এ অভিযান পরিচালনা করেন।
গ্রেফতারের পর জিয়া সরদারকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।