বুধবার, ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:০৩

কুপিয়ে অটোরিকশা ছিনতাই।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মেহেদী হাসান (৩৩) নামে এক অটোরিকশা চালককে কুপিয়ে আহত করে অটোরিকশা নিয়ে গেছে যাত্রীবেশে ঢাকা রাজধানীর পল্টন থানা এলাকায় দুই ছিনতাইকারী।
শুক্রবার (১৭ অক্টোবর) দিবাগত রাতে গুলিস্তান জিপিও এলাকায় ঘটনাটি ঘটে।
আহত চালককে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
জানা গেছে, আহত অটোরিকশার চালক মেহেদী হাসান বরিশাল জেলার কোতোয়ালি থানার হরিনা ফুলিয়া এলাকার দুলাল হাওলাদারের ছেলে এবং তিনি বর্তমানে ঢাকা মুগদায় শামীমের গ্যারেজ থাকতেন।
হাসপাতালে নিয়ে আসা ওসমান গনি জানিয়েছে, রাত সাড়ে ১১টা দিকে দুইজন ব্যক্তি ঢাকা জিপিও’র সামনে থেকে ব্যাটারীচালিত অটোরিকশাতে উঠে সামনে যাবে বলেন। কিছু দূর একটু অন্ধকারে যাওয়ার পর ধারালো অস্ত্র দিয়ে চালককে কুপিয়ে আহত করেন এবং তাকে রাস্তায় ফেলে দিয়ে অটোরিকশাটি নিয়ে চলে যান। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়।
তিনি বর্তমানে জরুরী বিভাগে চিকিৎসাধীন রয়েছে বলে নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ি।