মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৪:৪৮

অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ভেসে আসা জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী জিঞ্জিরাম নদীতে অজ্ঞাত যুবকের (৩৫) লাশ উদ্ধার করেছেন নৌ থানা পুলিশ।
মঙ্গলবার উপজেলার সানন্দবাড়ি এলাকার মুকিরচর এলাকা থেকে ওই লাশ উদ্ধার করা হয়।
জানা গেছে, জিঞ্জিরাম নদীতে উজান থেকে একটি লাশ ভেসে আসে। লাশটি পানিতে ভেসে এসে মুকিরচর হাফেজের মোড় এলাকায় পৌঁছলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
পরে সানন্দবাড়ি তদন্তকেন্দ্রের পুলিশ ও বাহাদুরাবাদ ঘাট নৌ থানা পুলিশ লাশটি উদ্ধার করেন।
দেওয়ানগঞ্জের সানন্দবাড়ি পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান, জিঞ্জিরাম নদী থেকে যুবকের লাশটি উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় বাহাদুরাবাদ নৌ থানা পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।