ডেইলি ক্রাইম বার্তা : একটি আবাসিক মাদ্রাসার কক্ষ থেকে জান্নাতুল ফেরদাউস (১১) নামে এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছেন পুলিশ, আর এ ঘটনা বরিশালের গৌরনদী উপজেলায়। ঘটনাটি আত্মহত্যা, দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণে ঘটেছে, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন পুলিশ।
সোমবার দিবাগত রাতে উপজেলার গেরাকুল গ্রামের সীমান্তবর্তী কাসেমাবাদ এলাকায় অবস্থিত একটি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
নিহত জান্নাতুল ফেরদাউস রাজশাহীর নওগাঁ জেলার আত্রাই উপজেলার নালুয়া গ্রামের প্রবাসী মো. সান্টুর মেয়ে।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মো. তারিক হাসান রাসেল বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
পুলিশ জানিয়েছে, ঘটনাটির প্রতিটি দিক গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
“এ. এস. মামুন সংবাদদাতা গৌরনদী (বরিশাল)”