ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ডাকাতির প্রস্তুতির সময় ঢাকা রাজধানীর আদাবর থানাধীন মেহেদীবাগ হাউজিং খালপাড় এলাকা থেকে চাপাতিসহ তিনজনকে গ্রেপ্তার করেছেন পুলিশ। শনিবার (১৮ জুলাই) আদাবরের মেহেদীবাগ হাউজিংয়ের খালপাড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, মো. শাকিল (২৫), মো. নয়ন মাতুব্বর (২৮) ও মো. ইয়াছিন (২৫)।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জনাব, নিয়াজ মেহেদী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।