সোমবার, ২০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:৪৬

ধর্ষণে আসামির আমৃত্যু কারাদণ্ড।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ১৫ বছর আগে সপ্তম শেণির এক শিক্ষার্থীকে রাস্তা থেকে তুলে নিয়ে গণধর্ষণ করার মামলায় তিনজন আসামির আমৃত্যু কারাদণ্ড ও অপর তিনজন আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত, আর এ ঘটনা ঠাকুরগাঁওয়ে।
আজ রোববার দুপুরে আসামির উপস্থিতিতে ঠাকুরগাঁওয়ের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক জনাব, আলী মনসুর এ দণ্ড প্রদান করেন বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. বদিউজ্জামান চৌধুরী বাদল।
আমৃত্যু দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, ঠাকরগাঁও শহরের গোয়ালপাড়া এলাকার ইউনুস কসাইয়ের ছেলে মো. আনিস রানা, একই এলাকার মাইরুদ্দিনের ছেলে মো. সাইফুল ইসলাম ও শহরের মুন্সিপাড়া এলাকার ভোট কসাইয়ের ছেলে মো. দুলাল।