বুধবার, ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:০২

স্বর্ণ চুরির ঘটনায় চারজন গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : স্বর্ণালংকার চুরির চাঞ্চল্যকর ঘটনায় রহস্য উদঘাটন করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি), আর এ চুরির ঘটনা ঘটেছে ঢাকা রাজধানীর ফরচুন শপিং মলের শম্পা জুয়েলার্সে। দুর্ধর্ষ এই চুরির ঘটনায় জড়িত সন্দেহে চার জনকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের কাছ থেকে বিপুল পরিমাণ চোরাই স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ডিবি।
আজ শুক্রবার দুপুরে ঢাকা রাজধানীর মিন্টুরোড ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) জনাব, মোহাম্মদ শফিকুল ইসলাম।