বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:৫১

জাল নোটসহ যুবক গ্রেপ্তার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : একটি ভাড়া বাসা থেকে চট্টগ্রাম নগরের বাকলিয়া এলাকায় ২০ কোটি টাকার দেশি-বিদেশি জাল নোট উদ্ধার করেছেন র‍্যাব–৭। এ ঘটনায় তানজিম (২০) নামের এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকেলে বহদ্দারহাট এক কিলোমিটার এলাকার নুরনগর হাউজিং সোসাইটির একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে এসব জাল নোট জব্দ করা হয়। র‍্যাবের দাবি, উদ্ধার করা টাকাগুলো সম্পূর্ণ জাল এবং অনলাইনে বিক্রি করা হতো।
র‍্যাব বলছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এই জাল টাকা অনলাইনে বিক্রি ছাড়াও বিভিন্ন প্রতারণামূলক কাজে ব্যবহার করা হচ্ছিল এবং তদন্ত শেষে পুরো চক্রের বিস্তারিত তথ্য জানানো হবে।