রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৮:৩৪

ইউএনও এর সাথে বরিশালের গৌরনদীতে সাংবাদিকদের মতবিনিময়।

ডেইলি ক্রাইম বার্তা : নবাগত উপজেলা নির্বাহী অফিসার বরিশাল জেলার গৌরনদী উপজেলার (ইউএনও) জনাব, মো. ইব্রাহিম এর সাথে ঐতিহ্যবাহী গৌরনদী প্রেসক্লাবের সদস্যদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় নবাগত ইউএনও জনগণের কল্যাণে প্রশাসন ও গণমাধ্যমকে পারস্পরিক আস্থা ও সহযোগিতার মাধ্যমে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
‎বরিশালের গৌরনদী উপজেলা পরিষদ সভাকক্ষে গৌরনদী প্রেসক্লাবের আহবায়ক সিনিয়র সাংবাদিক জহিরুল ইসলাম জহিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক জনাব, মো. ইব্রাহিম।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব, মো. মেহেদী হাসান।
‎‎এসময় বক্তব্য রাখেন গৌরনদী প্রেসক্লাবের প্যানেল আহ্বায়ক মোঃ গিয়াস উদ্দিন মিয়া, প্যানেল আহবায়ক খন্দকার মনিরুজ্জামান মনির সহ সংগঠনের সিনিয়র সাংবাদিক আসাদুজ্জামান রিপন।
‎‎অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক মণীষ বিশ্বাস, মোঃ হানিফ, বদিউজ্জামান খান সবুজ, সঞ্চয় কুমার পাল, মোঃ খায়রুল ইসলাম, জামিল মাহমুদ, এস এম মোশারফ হোসেন, আমীন মোল্লা,লিটন খান,মোহাম্মদ আলী বাবু, মোঃ আলম, শামীম মীর, আবদুছ ছালেক মামুন, সোলায়মান তুহিন, মোল্লা ফারুক, এস এম মিজান, হাসান মাহমুদ, আরেফিন রিয়াদ,মহসিন খান,মোঃ নাসির উদ্দীন প্রমুখ।
“এ. এস. মামুন সংবাদদাতা গৌরনদী (বরিশাল)”