শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:১৪

ছুরিকাঘাতে যুবক খুন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দুর্বৃত্তের ছুরিকাঘাতে ঢাকার সাভারে খুন হয়েছেন এক যুবক। তার নাম রুহুল আমিন (২৫)।
গতকাল শনিবার ঢাকার সাভার পৌরসভার কামাল গার্মেন্টস রোডের কাঠপট্টিতে এই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব, জুয়েল মিঞা।
সাভার মডেল থানারউপ-পরিদর্শক মোতাছিম বিল্লাহ জানান, সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য মরদেহ রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
হত্যাকাণ্ডের মোটিভ এখনো পরিষ্কার নয় বলে জানিয়েছেন পুলিশ। শেষ খবর পাওয়া পর্যন্ত এই ঘটনায় জড়িতদেরকে এখনো শনাক্ত কিংবা গ্রেপ্তার করা হয়নি বলে জানা যায় এবং এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।