ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : রাজু আহম্মেদ (২১) নামে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা থেকে এক ভ্যানচালকের গলা কাটা মরদেহ উদ্ধার করেছেন পুলিশ। তিনি নাচোল পৌর ৩নং ওয়ার্ডের শ্রীরামপুর মহল্লার আব্দুল মোত্তালেবের ছেলে। পুলিশের প্রাথমিক ধারণা, দুস্কৃতিকারীরা ভ্যান কেড়ে নেওয়ার জন্য পরিকল্পিতভাবে তাকে ধারাল অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে মরদেহ ফেলে গেছে।
নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব, মনিরুল ইসলাম বলেন, রাজুর ভ্যান ও মোবাইল ফোন পাওয়া যায়নি। মরদেহের কাছে একটি চাকু পাওয়া গেছে।
পুলিশ মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
ওসি আরো বলেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।