শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:১৪

ছুরিকাঘাতে একজন নিহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বন্ধুর ছুরিকাঘাতে ঢাকা রাজধানীর পল্লবীর ১১ নম্বর সেকশন এলাকায় মোঃ রিফাত (২২) নামে এক শিক্ষার্থী বন্ধু নিহত হয়েছেন।
সে জান্নাত একাডেমি নামে স্থানীয় একটি স্কুল থেকে এসএসসি পরিক্ষা দিয়েছে বলে জানাগেছে। মিরপুর ১১ নম্বর এলাকায় ঘটনাটি ঘটে।
তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে, সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক বলেন, নিহত রিফাতের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।