শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৪:৪৩

যুবককে গলা কেটে খুন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মোকলেছার রহমান (৩০) নামে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছেন পুলিশ।
গতকাল বৃহস্পতিবার উপজেলার দন্ডপাল ইউনিয়নের ধনমন্ডল ঢাকাইয়াপাড়া এলাকার ওই যুবকের বাড়ির পাশের এক বাঁশ বাগানের পাশ থেকে এই মরদেহ উদ্ধার করা হয়। পরে নিহতের মরদেহ সুরতহাল করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ।
জানা গেছে, নিহত মোকলেছার ওই এলাকার শাহাবুদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন কসমেটিকস দোকানদার।
পঞ্চগড়ের সহকারী পুলিশ সুপার (দেবীগঞ্জ সার্কেল) জনাব, সামুয়েল সাংমা বলেন, আমরা একটি গলাকাটা মরদেহ উদ্ধার করেছি। সুরতহাল শেষে আলামত সংগ্রহ করা হয়েছে। আমরা তদন্ত করছি কীভাবে, কারা খুন করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং এ বিষয়ে নিহতের পরিবারের সদস্যরা কোনো অভিযোগ বা মামলা দায়ের করলে আমরা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব।