শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৪:৪৫

গলা কেটে হত্যা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পারিবারিক কলহের জেরে কক্সবাজারের উখিয়া আশ্রয় কেন্দ্রে স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর উপর।
বুধবার (১১ জুন) রাত সাড়ে ৮টার দিকে উখিয়ার ২ নম্বর ক্যাম্পের নিজ বসতঘরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্বামী ছৈয়দ আলমকে (২৭) আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
নিহতের নাম আয়েশা খাতুন (২৫)।
তিনি উখিয়ার ২ নম্বর ক্যাম্পের ওয়েস্ট ডি-১২ ব্লকের বাসিন্দা।
এপিবিএন পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করেছেন।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মুহাম্মদ আরিফ হোসেন বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।