ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : স্বর্ণের দাম চার দিনের ব্যবধানে দেশের বাজারে আরো কিছুটা কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম দু’ হাজার ৪০৩ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ ৫০ হাজার ৯৬৭ টাকা।
গতকাল বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা স্বর্ণ) দাম কমার প্রেক্ষাপটে এ দাম কমানো হয়েছে। আজ শুক্রবার থেকে নতুন দাম কার্যকর করা হবে।