শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৯:২৭

দুইজন সড়ক দুর্ঘটনায় নিহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বেড়াতে গিয়ে বাড়ি ফেরার পথে মহাসড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলে থাকা দুই বন্ধু টুটুল ও হাবিব নিহত হয়েছেন, আর এ ঘটনা ঘটেছে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে।
গতকাল বুধবার রাত ১১টায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের টিপুরদী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত টুটুল ঢাকা রাজধানীর নন্দীপাড়া এলাকার বদিউজ্জামানের ছেলে। তিনি একজন ব্যবসায়ী এবং নিহত হাবিব একই এলাকার আবদুল বাতেনের ছেলে। তিনি ফিনল্যান্ড প্রবাসী।
কাচঁপুর হাইওয়ে থানার ওসি জনাব, কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, তারা দুই বন্ধু মোটরসাইকেলে করে সোনারগাঁয়ে বেড়াতে আসেন। মেঘনা নদীতে গোসল করে সোনারগাঁ যাদুঘর ঘুরে রাতে বাড়ি ফেরার পথে মহাসড়কের টিপুরদী এলাকায় ইউটার্ন নিত যান। এ সময় পেছন দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল থাকা দুই বন্ধুর মধ্যে হাবিব ঘটনাস্থলে ও হাসপাতালে নেওয়ার পর টুটুল মৃত্যুবরণ করেন। এ ঘটনায় গাড়ির চালক ও হেলপারকে আটক করা যায়নি এবং এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।