রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:০১

ধর্ষণের প্রতিবাদে নানা কর্মসূচি।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দিনভর বরিশাল নগরীতে নানা কর্মসূচি পালন করা হয়েছে সারাদেশে ধর্ষণ, যৌন নিপিড়ন ও নারীদের অব্যাহত অবমাননার প্রতিবাদে। গতকাল সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানববন্ধন, অবস্থান কর্মসূচি, মশাল মিছিল ও মোমবাতি নিয়ে বিক্ষোভ করেন বিভিন্ন সংগঠনের লোকজন।
সকালে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করে ধর্ষণ বিরোধী মঞ্চ। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সকালে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে নগরীর হাতেম আলী কলেজ চৌমাথা এলাকায় সড়ক অবরোধ করে মানববন্ধন করা হয়েছে। বিকেলে নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে সমাজতান্ত্রিক মহিলা ফোরামের উদ্যোগে মানববন্ধন করা হয়।
সন্ধ্যায় অশ্বিনী কুমার টাউন হলের সামনে থেকে মশাল মিছিল বের করে ছাত্র ফেডারেশন। সরকারী ব্রজমোহন (বিএম) কলেজের বনমালী ছাত্রী নিবাসের উদ্যোগে নগরীতে মোমবাতি মিছিল করা হয়েছে।