শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:৩৬

সড়ক দুর্ঘটনায় দম্পতির মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে, আর এ ঘটনা ঘটেছে ঢাকার উত্তরা এলাকার বিএনএস সেন্টারের সামনে। তারা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
গতকাল সোমবার (১৭ ফেব্রুয়ারি) এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে দ্রুত ঢামেকের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
নিহতরা হলেন, আব্দুর রহমান রাব্বি (২২) ও কালিমা আকরাম (মিম) (২০)। রাব্বি ও মিম সম্পর্কে স্বামী-স্ত্রী ছিলেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।