সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:৫৮

কয়েকজন আটক।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অপারেশন ডেভিল হান্ট গাইবান্ধা পাবলিক লাইব্রেরি এন্ড ক্লাবে পরিচালনা করেছেন যৌথ বাহিনী। এসময় নগদ অর্থ, গাঁজা ও জুয়ার সরঞ্জামসহ ৮ জনকে আটক করা হয়।
গতকাল শনিবার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৯টা থেকে ঘণ্টাব্যাপী এ অভিযান চালানো হয়।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, শাহীনুর ইসলাম তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।
গাইবান্ধা সদর থানার ওসি জনাব, শাহীনুর ইসলাম তালুকদার আরও বলেন, ৮ জনকে আটক করা হলেও দুইজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে। বাকী ৬ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।