ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পেছন থেকে ধাক্কায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক নিরাপত্তার পেট্রল গাড়িসহ তিন গাড়ির সংঘর্ষে আহত হয়েছে অন্তত সাতজন।
আজ শনিবার সকাল ৯টায় এক্সপ্রেসওয়ের নিমতলা এলাকায় এ ঘটনা ঘটে।
হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, আব্দুল কাদের জিলানী বলেন, দুর্ঘটনায় কয়েকজন আহত হয়েছে কেউ মারা যায়নি। সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। গাড়িগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসা হবে। আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।