শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:৫২

ভবন থেকে পড়ে মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : একটি ভবনে বিদ্যুতের কাজ করতে গিয়ে চারতলা থেকে পড়ে জাহিদুর রহমান ওহিদ (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে, আর এ ঘটনা ঘটেছে ফরিদপুর শহরে।
গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে শহরের ঝিলটুলী এলাকার একটি ভবনে এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহিদুর রহমান সদর উপজেলার বিলমামুদপুর এলাকার মোমরেজ শেখের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, জাহিদুর রহমান ঝিলটুলী এলাকার একটি চারতলা ভবনে বিদ্যুতের কাজ করছিলেন। হঠাৎ অসাবধানতাবশত ভবন থেকে পড়ে যান। পরে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফরিদপুর কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) মো. জাফর ইকবাল বলেন, এ বিষয়ে আইনি ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে।