সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:৫৬

লুট হওয়া অস্ত্র উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অপারেশন ডেভিল হান্ট চলাকালে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি থানা থেকে লুট হওয়া একটি চাইনিজ রাইফেল উদ্ধার করেছেন পুলিশ।
গতকাল মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) টঙ্গীবাড়ি উপজেলার সোনারং-টঙ্গীবাড়ি ইউনিয়নের বাঁশবাড়ি গ্রামের একটি নির্মাণাধীন ভবনের পাশে পরিত্যক্ত একটি টয়লেটের ভেতর হতে চাইনিজ রাইফেলটি উদ্ধার করা হয়।
টঙ্গীবাড়ি থানা পুলিশের উপ পরিদর্শক শাহ আলী এ তথ্য নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত অস্ত্রটি গত বছরের ৫ আগস্ট টঙ্গীবাড়ি থানা থেকে লুট হয়। থানা থেকে অস্ত্র লুটের ঘটনায় যে মামলা হয়েছিলো সেই মামলার আলামত হিসাবে অস্ত্রটি জব্দ দেখানো হয়েছে।
এ বিষয়ে মুন্সীগঞ্জ পুলিশ সুপার জনাব, মুহম্মদ শামসুল আলম সরকার বলেন, উদ্ধার হওয়া চাইনিজ রাইফেলটি গত ৫ আগস্ট টঙ্গীবাড়ি থানাতে হামালার পর লুট হওয়া অস্ত্র বলে নিশ্চিত হয়েছেন।