সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:৫৬

ফোন ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : এক পর্যটকের কাছ থেকে কক্সবাজার পর্যটন জোনের কক্স-টু-ডে সড়কে ফোন
ছিনতাই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করেছেন ট্যুরিস্ট পুলিশ। গতকাল সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল ও বিকেলে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি জনাব, আপেল মাহমুদ।
গ্রেফতাররা হলেন, কক্সবাজার শহরের পাহাড়তলীর বাসিন্দা মনসুর আলম (২২), কক্সবাজার শহরের পূর্ব লাইট হাউজ ফাতের ঘোনার এলাকার মো. সোহেল (২০), চকরিয়ার কচুপাড়ার নুরুল আলম (২৬), কক্সবাজার পৌরসভার বাদশার ঘোনা ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা দ্বীন ইসলাম (২০) এবং পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের ইদ্রিস (৩২)।
পুলিশ জানায়, গতকাল সোমাবার ভোরে পর্যটন জোনের কক্স-টু-ডে সড়কে অস্ত্রের মুখে এক পর্যটকের কাছ থেকে আইফোন ১৬ প্রো ফোনসহ নগদ টাকা ছিনতাই করে ছিনিয়ে নেয় এক দল লোক। খবর পেয়ে দ্রুত অভিযানে নামে ট্যুরিস্ট পুলিশ। সকাল ও বিকালে পৃথক অভিযান চালিয়ে ছিনতাই ঘটনায় জড়িত ৫ জনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া আইফোনসহ নগদ টাকা উদ্ধার করা হয়।