মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:৩২

পিস্তলসহ যুবক আটক।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পুলিশের বিশেষ অভিযানে ঠাকুরগাঁওয়ে বিদেশি পিস্তলসহ সোহেল রানা (৩৩) নামে এক যুবককে আটক করেছেন পুলিশ। গতকাল সোমবার ঠাকুরগাঁও পৌরশহরের গোবিন্দনগর এলাকা থেকে অস্ত্রসহ ওই যুবককে আটক করেন সদর থানা পুলিশ। আটককৃত যুবক ঠাকুরগাঁও পৌরশহরের গোবিন্দনগর এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ দল অভিযান পরিচালনা করেন। বাড়ি তল্লাশির সময়ে তার ঘরের বিছানার নিচ থেকে বিদেশি পিস্তলটি উদ্ধার করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, শহীদুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি তার বাড়িতে অবৈধ অস্ত্র রয়েছে। সেই ভিত্তিতে আমরা তার বাড়ি অভিযান পরিচালনা করি।
অভিযান পরিচালনাকালে তার বিছানার নিচে একটি অস্ত্র পাওয়া গেছে। প্রাথমিক ভাবে এটি বিদেশি পিস্তল বলে মনে হয়েছে। একজনকে আটক করে নিয়ে আসা হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।