ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : রবিবার দিনভর অভিযান চালিয়ে ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ১৯জন বাংলাদেশিদের আটক করেছেন বিজিবি। এছাড়া পৃথক অভিযানে ভারতীয় মদ, ফেনসিডিল ও কারেন্ট জাল জব্দ করা হয়।
মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাঘাডাঙ্গা ও পলিয়ানপুর এলাকায় অভিযান চালিয়ে ১৯জন বাংলাদেশিদের অবৈধভাবে সীমান্ত পারাপারের অপরাধে আটক করা হয়। আটকদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।
মহেশপুর ও চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১০১ বোতল ভারতীয় মদ, ২৫৭ বোতল ভারতীয় ফেনসিডিল ও ৭৩টি কারেন্ট জাল জব্দ করা হয়।