মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:৩১

ঝুলন্ত লাশ উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : তন্ময় মিস্ত্রি (১৮) নামের এক কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছেন পুলিশ, আর এ ঘটনা বরিশালের পিরোজপুরের স্বরূপকাঠিতে। গতকাল রবিবার উপজেলার আটঘর কুড়িয়ানা ইউনিয়নের ধলহার গ্রামে এ ঘটনা ঘটে। তন্ময় ওই গ্রামের তপন মিস্ত্রির ছেলে। তিনি কবিগুরু রবীন্দ্রনাথ ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন।
জানা গেছে, প্রতিবেশী লোকজনেরা আমড়াগাছের সঙ্গে ধুতি কাপড় দিয়ে ফাঁস লাগানো অবস্থায় তন্ময়ের ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। ঘটনাকে আত্মহত্যা বলে ধারণা করা হলেও আত্মহত্যার সঠিক কারণ জানা যায়নি।
নেছারাবাদ থানার ওসি জনাব, মো. বনি আমিন বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।