ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : চার্জার লাইটের ভেতরে করে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনা ২ কেজি ১০০ গ্রাম স্বর্ণসহ এক যাত্রীকে আটক করেছেন কাস্টমস কর্তৃপক্ষ। গতকাল শনিবার (৮ ফেব্রুয়ারি) কুয়েত থেকে আসা, সজিব নামে এক যাত্রীর কাছ থেকে এ স্বর্ণ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন ঢাকা কাস্টমস হাউজের কমিশনার জনাব, মো. জাকির হোসেন।
তাছাড়া এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলেও জানান কর্মকর্তা।