শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:৫২

ওড়না পেঁচিয়ে শিক্ষার্থী নিহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ব্যাটারিচালিত অটোরিকশার সাথে ওড়না পেঁচিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় রাদিয়া ইসলাম প্রিয়া নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন।
গতকাল শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার পৌর শহরের কলেজ রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থী প্রিয়া (১৫) শহরের বাদুরতলী এলাকার পলাশ হাওলাদারের মেয়ে ও খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, জুয়েল ইসলাম বলেন, অটোরিকশার চাকার সাথে ওড়না পেঁচিয়ে স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থীর লাশ থানায় আনা হয়েছে। নিহতের পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।