ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ৪০০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়েছে মুন্সীগঞ্জের লৌহজংয়ে, আর এ অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য অফিস ও মাওয়া কোস্টগার্ড।
গতকাল শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাত ৮ টার দিকে উপজেলার পদ্মা নদীর ডহরি এলাকায় অভিযান পরিচালনা করে এ জাটকা ইলিশ জব্দ করেন উপজেলা মৎস্য অফিস ও মাওয়া কোস্টগার্ডের একটি দল।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রেজাউল ইসলাম বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান এবং পরে জব্দ করা জাটকা স্থানীয় দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়।