শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:৫৪

দুই যুবক সড়ক দুর্ঘটনায় নিহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুই সিএনজি যাত্রীর মৃত্যু হয়েছে, আর এ ঘটনা ঘটেছে উরস থেকে ফেরার পথে সুনামগঞ্জ-সিলেট সড়কের আহসানমারা সেতু এলাকায়। এতে চালকসহ গুরুতর আহত হয়েছেন আরও তিন যাত্রী।
আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন, সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের দুর্লভপুর ফিরোজ আলীর ছেলে আলী নূর (৩৫) ও একই গ্রামের মৃত গোলাব হোসেনের ছেলে জমির হোসেন (৩৩)।
পরবর্তী আইনী পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছেন জয়কলস হাইওয়ে থানার ওসি জনাব, আব্দুর রশীদ সরকার।